‘নারী নির্যাতন বন্ধে সরকার আন্তরিক নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের আন্তরিকতার অভাব এবং সঠিক পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা নেই বলে নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ হচ্ছে না। ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকায় বখাটেদের সাজা দেওয়া হচ্ছে না, ফলে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সম্মিলিত নারী সমাজ এই অভিযোগ করে।আলোচকেরা বলেন, সিরাজগঞ্জ, নাটোর, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় বখাটেদের বিচার হয়নি। ফলে, নারী নির্যাতন ও সহিংসতা ক্রমশ বাড়ছে। নির্যাতনের কারণে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এর যথাযথ প্রতিকার হচ্ছে না। স্বরাষ্ট্র বা পররাষ্ট্রমন্ত্রী একটু দুঃখও প্রকাশ করছেন না।সমাবেশে আরও বক্তব্য দেন ফরিদা আখতার, তাহেরা বেগম, লাভলী ইয়াসমীন, ফিরোজা বেগম, সম্পা বসু, জাহানারা শেখ প্রমুখ। তাঁরা বলেন, মেয়েরা অহরহ নির্যাতনের শিকার হচ্ছেন। যতটুকু প্রকাশ পাচ্ছে, পরিস্থিতি তার চেয়েও খারাপ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মুক্তাঙ্গন ঘুরে প্রেসক্লাবে শেষ হয়।