'নারী-পুরুষের সমান অংশগ্রহণে এলাকার উন্নয়ন গতিশীল হচ্ছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নারী-পুরুষের সমান অংশগ্রহণে এলাকার উন্নয়ন গতিশীল হচ্ছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল ও টেকসই করার জন্য সর্বস্তরে জনগণকে সম্পৃক্ত হওয়া উচিত।’ ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলা সদরে বেসরকারি উন্নয়ন সংস্থা ওডেবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংস্থার কর্মকর্তারা এসব কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওডেবের প্রধান নির্বাহী শ্যামলী মজুমদার, উপজেলা এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদার ও প্রোগ্রাম ম্যানেজার রতন দাশ। বক্তব্য তুলে ধরেন ওডেবের কর্মকর্তা লাবণ্য মুৎসুদ্দি। সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীর অংশগ্রহণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।