‘নারীকে কর্মক্ষম করতে না পারলে সমাজের উন্নয়ন সম্ভব নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে নারীকে কর্মক্ষম করে গড়ে তুলতে না পারলে সমাজের উন্নয়ন সম্ভব হবে না। এ জন্য সবাই মিলে একযোগে কাজ করতে হবে। গতকাল সোমবার টাঙ্গাইলের ভাসানী হলে তৃণমূল নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মেলনে বক্তারা এ কথা বলেন।বেসরকারি উন্নয়ন সংস্থা উপমা ও টাঙ্গাইল সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। ঊষা এবং মানুষের জন্য ফাউন্ডেশন এতে সহযোগিতা করে।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী। ইউনিটি ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাকশনের (ঊষা) নির্বাহী পরিচালক হোসনে আরা খানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম, পাইকড়া ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন, ঊষার মাঠ কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গজনবী মিঞা, উপমার নির্বাহী পরিচালক মহিবুল আহসান।