‘নারীকে নারী নয় মানুষ হিসেবে দেখতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন দিয়ে অপরাধ নির্মূল করা যায় না। এর জন্য প্রয়োজন মানসিক পরিবর্তন। পাশাপাশি নারীকে নারী নয়, মানুষ হিসেবে দেখতে হবে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালায় বক্তারা এ কথা বলেন।নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে নারীনীতি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনবিষয়ক এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।