'নারীদের শিক্ষিত করার মাধ্যমে নির্যাতন প্রতিরোধ করা সম্ভব'
নারী নির্যাতন বন্ধের প্রধান হাতিয়ার হচ্ছে নারীদের শিক্ষিত করে তোলা। নারীদের শিক্ষিত করার মাধ্যমে নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। গতকাল সোমবার চট্টগ্রামের পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বেসরকারি সংস্থা ঘাসফুলের সহযোগিতায় গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ইউএসএআইডি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
পটিয়ার ইউএনও আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ, ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য দেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।
অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন তারেকুজ্জামান।