‘নারীর অধিকার প্রতিষ্ঠা ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠাও সম্ভব নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী আন্দোলন ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠাও সম্ভব নয়। নারী-পুরুষ উভয়কেই মানুষ হিসেবে বাঁচতে হলে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে।আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রাঙ্গণের রাস্তায় আয়োজিত ‘চেঞ্জমেকার মোবাইল ভ্যান ক্যাম্পেইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সুলতানা কামাল এ কথা বলেন।‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’-এর চেয়ারপারসন সুলতানা কামাল নারীর অধিকার রক্ষায় পরিবার, রাষ্ট্র এবং সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, নারীনেত্রী শাহীন আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়েছে, ‘আমরাই পারি’ বিশ্বের ১৪টি দেশে পরিচালিত একটি প্রচারাভিযান। দেশের ৫৫টি জেলায় এ অভিযান নারী নির্যাতনবিরোধী কাজ করছে। এতে সম্পৃক্ত আছে ৫০০-এর বেশি সংগঠন এবং ১০ লাখ পরিবর্তনকামী মানুষ বা চেঞ্জমেকার। বিজ্ঞপ্তি।