‘নারীর সম্ভ্রম নষ্টে কিছু নারী সংগঠনের ভূমিকা আছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে নারীর ‘সম্ভ্রম নষ্ট ও নিরাপত্তা বিনাশের’ পেছনে রাজনৈতিক ও সরকারি মদদপুষ্ট নারী সংগঠনগুলোর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কয়েকজন নেতা। গতকাল শনিবার রাজধানীর লালবাগ মাদ্রাসা মিলনায়তনে এক মতবিনিময় সভায় সংগঠনের ঢাকা মহানগর শাখার নেতারা এ কথা বলেন। তাঁরা বলেন, রাজনৈতিক ও সরকারি মদদপুষ্ট নারী সংগঠনগুলোই হেফাজতে ইসলামের ১৩ দফার বিরুদ্ধে নারীদরদি সেজেছে। কিছু নারী সংগঠন নারী শ্রমিকদের বোঝাচ্ছে, হেফাজতের ১৩ দফা বাস্তবায়িত হলে গার্মেন্টসে কাজ করা যাবে না। অথচ হেফাজতে ইসলাম নারীর সুন্দর, শালীন ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে চায়।নেতারা আরও বলেন, সরকারের মন্ত্রী, আওয়ামী লীগ ও মহাজোটের নেতারা ১৩ দফার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।