'নিজেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যোগ্য করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আগে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ার আহ্বান জানিয়েছেন সিলেটের শিক্ষাবিদ অধ্যাপক মো. সালেহ উদ্দিন। সিলেটের একমাত্র বেসরকারি নারী মেডিকেল কলেজ সিলেট উইমেন্স মেডিকেল কলেজে গতকাল রোববার অনুষ্ঠিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেডিকলে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

কলেজের লেকচার গ্যালারি-২ এ অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করীম। সভায় মুখ্য আলোচকের বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক রুকন উদ্দিন আহমদ, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা বশির আহমদ প্রমুখ।