‘নিজেদের উদ্যোগই ভাষাকে বাঁচিয়ে রাখতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংখ্যাস্বল্পতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ না থাকায় ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা হারিয়ে যেতে বসেছে। সরকার, রাষ্ট্রের মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগই ভাষাকে বাঁচিয়ে রাখতে পারে।’গতকাল শুক্রবার সিলেটে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে পঞ্চম মণিপুরি ভাষা উৎসবে বক্তারা এ মতামত ব্যক্ত করেন। নগরের দি এইডেড হাইস্কুল প্রাঙ্গণে দিনব্যাপী ভাষা উৎসব উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন। বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাছাই করা ১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে উৎসবের দিনব্যাপী আনুষ্ঠানিকতার শুরু হয়।লিখিত পরীক্ষা ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মণিপুরি সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস ও ভাষাবিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন। কবি শেরাম নিরঞ্জনের সভাপতিত্বে শিক্ষার্থী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামোম তনুবাবু ও রণজিতা শর্মা। বিকেলের অধিবেশনে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বক্তব্য দেন।বিশেষ অতিথি হিসেবে লেখক রফিকুর রহমান লজু, বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমদ, লেখক-গবেষক মাহফুজুর রহমান, পদক্ষেপ বাংলাদেশের সভাপতি ক্ষাদল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এন যোগেশ্বর অপু, নামব্রম শংকর। উৎসব উপলক্ষে সংগঠনের মুখপত্র মৈরার ৪৬তম সংখ্যা প্রকাশিত হয়।