প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত তাদের নিজেদের খোঁড়া গর্তেই পড়েছে। কে বলেছিল তাদের মানুষ খুন করতে, গাড়ির ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করতে, জাতীয় পতাকা পোড়াতে? এসব কাজের জন্য তাদের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভবনে বন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।