'নিরাপদ কর্মস্থল নিশ্চিতে মালিকের আন্তরিকতাও দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পোশাক খাতে শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে সরকার আন্তরিক। তবে এ ক্ষেত্রে মালিকদের আন্তরিকতা জরুরি।
জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার আয়োজিত, ‘গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মস্থল ও স্বাস্থ্য পরিবেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণমন্ত্রী এ কথা বলেন।
ফিজিশিয়ানস ফর সোশ্যাল রেসপনসিবিলিটি বাংলাদেশ (পিএসআর) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করে।
পিএসআরের সভাপতি কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারীশ্রমিক গবেষক নাসরীন বীনা শিকদার। স্বাগত বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক এম এ মতিন।
পরে বীনা শিকদারের গবেষণাপত্রের ওপর ভিত্তি করে আলোচনায় অংশ নেন বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, স্কপ নেতা ওয়াজেদুল ইসলাম খান, বাপার ইকবাল হাবিব, বিলসের সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।