'নিরাপদ পরিবেশ তৈরিতে সময় লাগবে দেড় বছর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালমার্ট, গ্যাপসহ উত্তর আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের যেসব কারখানা থেকে পণ্য কিনে থাকে, সেগুলোতে নিরাপদ কাজের পরিবেশ তৈরি করতে ১৫ কোটি ডলার (আট কোটি ৭৯ লাখ পাউন্ড) খরচ হবে এবং সময় লাগবে অন্তত দেড় বছর।
গত বছরের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের কারখানাগুলোতে নিরাপদ কাজের পরিবেশ তৈরির লক্ষ্যে গঠিত হয় ‘দি ইউএস অ্যালায়েন্স ফর বাংলাদেশি ওয়ার্কার সেফটি’। তাদের প্রথম বার্ষিক প্রতিবেদনে ওই খরচ ও সময়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
বাংলাদেশের মোট ৫৮৭টি কারখানায় অগ্নিনির্বাপণব্যবস্থা ও ভবন নিরাপত্তা পরিদর্শন করে অ্যালায়েন্স বলেছে, ত্রুটিপূর্ণ নির্মাণ ধরা পড়ায় ইতিমধ্যে ১০টি কারখানা সম্পূর্ণ বন্ধ অথবা আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে।