‘নিরাপদ সৈকত’ নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পর্যটকদের জন্য সমুদ্রসৈকত হোক নিরাপদ’ স্লোগান সামনে রেখে পর্যটকদের সমুদ্রসৈকত ভ্রমণে নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিশিষ্টজনেরা সর্বস্তরের পেশাজীবী মানুষের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।গত বুধবার বিকেলে তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান। সম্প্রতি কক্সবাজারে সমুদ্রের পানিতে ডুবে বিজ্ঞাপনী সংস্থা মাত্রার তিন তরুণ কর্মীর মৃত্যু হয়। এ ঘটনাকে স্মরণ করে ভবিষ্যতে যাতে আর কোনো প্রাণ অকালে ঝরে না যায়, সে বিষয়ে সাধারণ পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘নিরাপদ সৈকত চাই জাতীয় কমিটি’ গঠনের এ উদ্যোগের কথা জানান বিশিষ্টজনেরা। সমুদ্র ভ্রমণে পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি উদ্যোগ ও ভূমিকার কথা উল্লেখ করে তাঁরা কিছু সুপারিশও তুলে ধরেন। নাট্যজন নাসির উদ্দীন ইউসুফের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিউর রহমান চৌধুরী, ফরিদুর রেজা সাগর, সৈয়দ সালাউদ্দিন জাকি, মামুনুর রশীদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, মনির আহমেদ খান, আফজাল হোসেন, মুসা ইব্রাহীম, সাইদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।