'নিরুৎসাহিত করতে হবে তামাক চাষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্ররোচনায় তামাকচাষে ঝুঁকে পড়ছেন কৃষকেরা৷ দিনের পর দিন তামাকের আবাদ বাড়লেও এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ তামাকচাষে কৃষকদের নিরুৎসাহিত করতে হবে৷
গতকাল শনিবার তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা৷ ‘তামাকজাত সব পণ্যের ওপর কর বৃদ্ধি করা হোক’ প্রতিপাদ্যে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল অ্যাডভান্সমেন্ট সেন্টার (স্যাক), বাংলাদেশ ইন্ডিজেনাস রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এবং প্রথম আলোর মানিকগঞ্জ বন্ধুসভা এ আলোচনা সভার আয়োজন করে৷
স্যাকের নির্বাহী পরিচালক দীপক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রার কর্মকর্তা (প্রভিশন অফিসার) শেখ বজলুর রশিদ, মানিকগঞ্জ বারের আইনজীবী শাখাওয়াত হোসাইন, বারসিকের জেলা সমন্বয় কর্মকর্তা বিমল রায় এবং মানিকগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম৷
স্যাকের নির্বাহী পরিচালক দীপক কুমার ঘোষ বলেন, বিভিন্ন সিগারেট ও তামাকজাতদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অগ্রিম অর্থ এবং আনুষঙ্গিক নানা সুবিধা ও মাঠপর্যায়ে পরামর্শ দিয়ে কৃষকদের তামাকচাষে উদ্বুদ্ধ করছে৷ তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণে কর বাড়ানোর পাশাপাশি এসব কৃষককে সচেতন করতে হবে৷