'নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যানারি সরানোর কাজ শুরু করতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) একটি দল গতকাল শুক্রবার ঢাকার সাভারে চামড়া শিল্পনগর পরিদর্শন করেছে। পরিদর্শনের সময় শিল্পনগরের অগ্রগতি ও পরিবেশ নিয়ে কথা বলেন সংগঠনের সহসভাপতি লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।
সৈয়দ আবুল মকসুদ বলেন, পরিদর্শন করে কাজের যে অগ্রগতি দেখা গেল, তাতে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করা সম্ভব নয়। তবে ওই সময়ের মধ্যেই মালিকদের কারখানা স্থানান্তরের কাজ শুরু করতে হবে। পরিদর্শক দলে ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, হুমায়ুন কবির, নির্বাহী সদস্য জাকির হোসেন, মোজাম্মেল হক ও সদস্য মনিরুল ইসলাম।