'নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ জয়ী হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশের মানুষ ধানের শীষ ও নৌকায় ভোট দেয়। বেশি ভোট দেয় ধানের শীষ প্রতীকে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি তাই পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিয়েছে। পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ঈশ্বরদীতে ধানের শীষ প্রতীকের প্রার্থীই জয়ী হবেন।
গতকাল সোমবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে পথসভায় এমন মন্তব্য করেছেন রাজশাহী বিভাগে বিএনপির নির্বাচন মনিটরিং কমিটির প্রধান ইকবাল হাসান মাহমুদ টুকু।