'নির্বাচনে না এলে বিএনপি উগ্রবাদের নিয়ন্ত্রণে চলে যাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে না এলে বিএনপির সাংগঠনিক অস্তিত্ব ঝুঁকির মুখে পড়বে। ফলে দলটি ধর্মীয় উগ্রবাদের নিয়ন্ত্রণে চলে যাবে। আজ রোববার সকালে ডেমরা-আমুলিয়া-শেখের জায়গা-রামপুরা সড়কের অসমাপ্ত অংশের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
সংকট নিরসনে বিএনপির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পথ খোলা আছে। যেকোনো সময়ে তাঁরা সরকারে যোগ দিতে পারেন।
নির্বাচনে অংশ নিয়ে দেশকে বাঁচাতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।