'নির্ভুল তালিকাই ইসির লক্ষ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ করাই হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) লক্ষ্য। আর সেই অনুযায়ী কাজ এগিয়ে চলেছে। মৃত ব্যক্তির নাম কাটা না হলে তালিকা স্বচ্ছ হবে না। কোনো ভোটার যেন বাদ না যায়, সেটিও দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা প্রয়োজন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  জাতীয় সংসদ নির্বাচনে
ইভিএম পদ্ধতি ব্যবহারের ব্যাপারে এক প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, ‘আমরা প্রযুক্তিকে অস্বীকার করব না। তবে সময় লাগবে। আরও অপেক্ষা করতে হবে। রেজিস্ট্রেশনকৃত ৪০টি দলেরই মতামত নিতে হচ্ছে। কিন্তু অনেক দলই ইভিএমের  বিপক্ষে।’
জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন যুগ্ম সচিব সওদাগর মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, এডিসি মো. ফজলে আজিম প্রমুখ।