'নির্ভুল ভোটার তালিকা তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে কাজ করছে নির্বাচন কমিশন।
গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় সঠিক তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশনার জাবেদ আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন ও জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম।