‘নীতিভ্রষ্ট’ শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় স্কুলছাত্রীদের ওপর যৌন নির্যাতন ও ভিডিও ধারণের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে সড়ক অবরোধসহ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীসহ অভিভাবক ও শিক্ষকেরা স্কুলের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মানববন্ধন করেন। অভিযোগ রয়েছে, শিক্ষক হেলাল উদ্দীন মাধ্যমিক পর্যায়ের একাধিক ছাত্রীকে কৌশলে যৌন নির্যাতন করে এর ভিডিওচিত্র ধারণ করে রাখতেন। সম্প্রতি এসব ভিডিও শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রথম আলোতে গত ২০ জুন ‘আদর্শ বিদ্যালয়ের নীতিভ্রষ্ট শিক্ষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।