'নূর হোসেনের ব্যাপারে ভারত কিছু জানায়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার অন্যতম আসামি নূর হোসেনকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত কিছু জানায়নি। আর এ ব্যাপারে তাঁরা সম্প্রতি কোনো চিঠিপত্রও পাননি। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।
কয়েকটি জাতীয় দৈনিকে নূর হোসেনের ফেরত দেওয়ার ব্যাপারে খবর প্রকাশিত হওয়ায় এ ব্যাপারে সাংবাদিকেরা মন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন আরও বলেন, ‘ভারত নূর হোসেনকে ফেরত পাঠালে আমরা তাঁকে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি।’
এদিকে, ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা আরজু নিহত হওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তে যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় র‍্যাব এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ নিয়ে বিচার বিভাগীয় তদন্তের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালতের নির্দেশ মোতাবেকই তদন্ত হবে।’