‘নেতৃত্ব ভালো হলেই পরিবর্তন আসবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন সময় পরিবর্তনের’ স্লোগান নিয়ে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতির মানোন্নয়নে কাজ শুরু করেছে ‘পরিবর্তনের সপক্ষে’ নামের একটি অরাজনৈতিক সংগঠন। গত শনিবার বিকেলে ছাতকের দোলারবাজারে সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের মূল বক্তা টিআইবির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ প্রকল্পের উপদেষ্টা আইনজীবী মনজুর হাসান বলেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের কথা অনেকেই বলে থাকেন। কিন্তু তাঁরা মাঠে কাজ করেন না। ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে কাজ করতে হবে। জনগণ ও নেতৃত্ব ভালো হলেই পরিবর্তন আসবে। সংগঠনের দোলারবাজার ইউনিয়ন শাখার সভাপতি আবদুল মালিকের সভাপতিত্বে সমাবেশ মূল বক্তব্য দেন মনজুর হাসান, ছাতকের ব্রিজ একাডেমি স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আইয়ুব করম আলী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ প্রকল্প পরিচালক একরাম হোসেন, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন, স্থানীয় সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুন্দর আলী, প্রবীণ শিক্ষক রণজিৎ কুমার দে প্রমুখ।