'নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে তরুণদের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে গতিশীল করতে দেশের তরুণদের সৃজনশীলতার চর্চা করতে হবে। তাঁদের মেধা ও মননকে দেশের জন্য কাজে লাগাতে হবে। একই সঙ্গে নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে তরুণদের। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘ক্রিয়েটিভ চ্যালেঞ্জ-২০১৬’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
‘বিল্ডিং চিটাগাং, ব্র্যান্ডিং বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ডিবেটিং অ্যান্ড লার্নিং কালচার সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে চার দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়েছে। ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহীউদ্দিন প্রমুখ।