প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধার নাম ও যুদ্ধক্ষেত্রের পরিচিতি-সংবলিত ‘নেমপ্লেট’ সিলেটের ২০ জন মুক্তিযোদ্ধার হাতে তুলে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের বাসার সামনে এই নেমপ্লেট সেঁটে তাঁদের পরিচিত করার উদ্যোগটি নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোশিও কালচারাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’। গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, হীরা মিয়া ও আবদুল মতিনের হাতে নেমপ্লেট তুলে দিয়ে নেমপ্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নেমপ্লেট হস্তান্তর করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায় বর্মণ। অ্যাসোসিয়েশনের সভাপতি রোমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট