'নৌকার কার্ড ঝোলানো লোক দেখলেই লাঠিচার্জ করেছে র্যাব-বিজিবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেন বলেছেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ দলের ছয়জন নেতা-কর্মীকে ভোটকেন্দ্রের বাইরে রাস্তার ওপর পরিকল্পিতভাবে বেধড়ক পিটিয়েছে র্যা ব ও বিজিবি। তাঁদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেতা-কর্মীদের মনোবল ভেঙে যায়।’
গতকাল শুক্রবার পেকুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, ‘নৌকা প্রতীকের কার্ড গলায় ঝোলানো লোক দেখলেই লাঠিচার্জ করেছে র্যা ব-বিজিবি। তারা এমন অবস্থা তৈরি করেছে যে নেতা-কর্মীরা নৌকা প্রতীকের কার্ড গলায় ঝোলাতেও ভয় পেয়েছে। পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্র থেকে নৌকার এজেন্ট মো. ইকবালকে মারধর করে বের করে দেয় র্যা ব। তাঁর মাথা ফেটে যায়। উত্তর মেহেরনামা কেন্দ্র থেকে পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে অহেতুক গাড়িতে তুলে বসিয়ে রাখে পুলিশ। প্রতিটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তিনটি কেন্দ্রে নৌকার সমর্থকদের ওপর র্যা ব-বিজিবি-পুলিশ গুলি ছুড়েছে। একপ্রকার জোর করেই প্রশাসন আমাকে হারিয়ে দিয়েছে।’
কামাল হোসেন আরও বলেন, ‘বিএনপির প্রার্থীর সঙ্গে আঁতাত করে প্রশাসন পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। অথচ নির্বাচনের দিন সব ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে বিএনপির নেতা-কর্মীরা রাজত্ব করেছে।’