'নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে'
‘শুধু চিকিৎসক-প্রকৌশলী হলে হবে না, নৈতিক মূল্যবোধসম্পন্ন হতে হবে। আলোকিত সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে যার যার অবস্থান থেকে।’
১৪ অক্টোবর বিকেলে চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধবিহারে বুড্ডিস্ট ফাউন্ডেশন আয়োজিত বার্ষিক বৃত্তি, সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া এসব কথা বলেন।
চকরিয়া বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি প্রমথ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দীপক তালুকদার ও উখিয়ার সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের পালি বিভাগের প্রধান অর্থদর্শী বড়ুয়া। অনুষ্ঠানে ৬৩ জন বৌদ্ধ শিক্ষার্থীর মধ্যে সম্মাননা ও বৃত্তির নগদ টাকা তুলে দেন অতিথিরা।