‘নৈতিকভাবে পরাজিত হয়ে সাংবাদিকদের ওপর হামলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধী শক্তি নৈতিকভাবে পরাজিত হয়ে দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, প্রেসক্লাব ভাঙচুরের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে।গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ ও বিক্ষোভে এসব মন্তব্য করেন সাংবাদিক নেতারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক হুমায়ুন মাসুদের সভাপতিত্বে ও ইফতেখার ফয়সালের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাংবাদিক নাজিমুদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ওমর ফারুক, সুজন ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।এ ছাড়া সংহতি প্রকাশ করে সমাবেশে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ, উদীচীর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর, নারীনেত্রী নুরজাহান, ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালী, আবৃত্তি সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান প্রমুখ।