‘নৈরাজ্য সৃষ্টিকারীদের পুলিশে সোপর্দ করুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘মহাসড়কে যারা যানবাহন ভাঙচুর, আগুন লাগানোসহ নৈরাজ্য সৃষ্টি করে, তাদের দেখামাত্র আটক করে পুলিশে সোপর্দ করুন।’ গতকাল শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের হোটেল টাইমস স্কয়ারের সমেঞ্চলনকক্ষে সাতটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে রেলপথমন্ত্রী এসব কথা বলেন।এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে যারা সহিংসতার মধ্য দিয়ে মানুষ হত্যা করছে, তাদের যেকোনো মূল্যে রুখতেই হবে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, জামায়াত-শিবির চক্র চোরাগোপ্তা হামলা চালানোসহ নৈরাজ্য সৃষ্টি করছে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি জামায়াত-শিবিরসহ স্বাধীনতাবিরোধী চক্রের সব ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।