‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জানুয়ারি জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং ১৬ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ, আর ২৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতীকী অনশন পালন।