'পথের দিশা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে ‘পথের দিশা’ নামক গীতি-আলেখ্য পরিবেশিত হয়েছে। পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামে পরিবেশিত গীতি-আলেখ্যে গান ও অভিনয়ের মাধ্যমে হাওর এলাকার অন্তঃসত্ত্বা মা ও শিশুস্বাস্থ্যসেবার চিরাচরিত রীতির কুফল ও পরিণতি তুলে ধরা হয়। এ সমস্যা সমাধানে দক্ষ স্বাস্থ্যকর্মীর কাছ থেকে প্রাথমিক সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের সহযোগিতায় কেয়ার-জিএসকে সিএইচডব্লিউআই প্রকল্পের উদ্যোগে ডিঙ্গাপুতা গণনাটক দল এ গীতি-আলেখ্য পরিবেশন করে। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রমুখ।