'পদ্মা সেতু নির্মাণ সরকারের একটি সাহসী অর্জন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ৪৫ বছরের মাথায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বর্তমান সরকারের একটি সাহসী অর্জন। নির্ধারিত সময়েই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা হবে। গতকাল শনিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তাঁদের কথা অরণ্যে রোদনে পরিণত হয়েছে। যারা দলের সম্মেলন করার সাত দিন পরও কমিটি করতে পারে না, লন্ডনের দিকে তাকিয়ে রাজনীতি করে, তাদের মুখে এসব কথা মানায় না।