'পরিকল্পিত নগরব্যবস্থা ও ঢাকা মহানগর' শীর্ষক আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যম সংস্থা ঘাসফুল-এর উদ্যোগে ‘পরিকল্পিত নগরব্যবস্থা ও ঢাকা মহানগর’ শীর্ষক মুক্ত আলোচনা গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও নগরবিদ নগর চর্চা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে কবি মুহম্মদ নূরুল হুদার কণ্ঠে সদ্য-স্বরচিত কবিতা ‘জাতি-মা পাহারা দেয়’ আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কথাসাহিত্যিক আতা সরকারের স্বাগত ভাষণের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবিব। ‘জলাধার খেলার মাঠ চাই, চাই উদার নীল আকাশ’ বক্তব্যের আলোকে মুক্ত আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি কবি ও স্থপতি রবিউল হুসাইন, অ্যাডভোকেট মনজিল মোরসেদ, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, প্রথম আলোর উপসম্পাদক কবি সোহরাব হাসান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সংবাদ-এর সহকারী সম্পাদক হারাধন গাঙ্গুলী এবং তানসির প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিব আনসারী। আলোচনা সঞ্চালনা ও সমন্বয় করেন ইত্তেফাক-এর বিশেষ সংবাদদাতা জামালউদ্দিন। উপস্থাপনায় ছিলেন মাহমুদুল হাসান রুবেল। বিজ্ঞপ্তি৷