'পরিচ্ছন্ন নগর'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সিলেট নগরকে একটি পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় শুধু সিলেট মহানগর নয়, বরং পুরো সিলেট অঞ্চলকে পরিচ্ছন্ন সিলেট হিসেবে গড়ে তোলা হবে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সে জন্য সবার অংশগ্রহণ খুবই জরুরি।’ গতকাল বুধবার নগরের হাতিম আলী উচ্চবিদ্যালয় মিলনায়তনে ‘দুর্যোগে সহনশীল বাংলাদেশ গড়ি’ শীর্ষক বিদ্যালয় নিরাপত্তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ড ও অক্সফামের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।