‘পরিবহন সেক্টরে রাজনীতি চলবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পরিবহন সেক্টরে কোনো রাজনীতি চলবে না। পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধের জন্য মালিক-শ্রমিক ঐক্যের প্রয়োজন।গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাস টার্মিনাল চত্বরে গাজীপুর জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কমিটি পরিচিতি অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী বলেন, আমিনবাজার থেকে সদরঘাট পর্যন্ত চারটি ওয়াটার বাস দ্রুত চালুর ব্যবস্থা করা হচ্ছে। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। অনুষ্ঠানে আক্তারুজ্জামানকে সভাপতি ও আকবর আলীকে সাধারণ সম্পাদক করে মালিক সমিতির কার্যকরী কমিটি ও আমিন উদ্দিনকে সভাপতি ও হুমায়ুন কবীর খানকে সাধারণ সম্পাদক করে শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।