'পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ৬ নভেম্বর নগরের সাইডার ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন লায়ন ওসমান গনি, শওকতুল ইসলাম ও আবদুল আজিজ। ক্লাব সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন লায়ন হাসিনা খান, জিনাত কমর, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জিসি ত্রিপাটি, চারুকলার শিক্ষক মনজুর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।