'পরিষ্কার আখালিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আখালিয়া এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার ‘পরিষ্কার আখালিয়া’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। কলেজের হল রুমে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. ফয়জুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবির সিলেট সেক্টর কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান কর্নেল মো. আবদুল্লাহ আল মামুন ও মনোবিদ ফজিলাতুন্নেছা। জ্যেষ্ঠ শিক্ষক ওলী উল্লাহ খানের সঞ্চালনায় সেমিনারের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা কর্মসূচি সমন্বয় বিষয়ে সবাইকে অবহিত করে।