‘পরি’ দিয়ে চিকি ৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকার একটি ঘরের এক কোনায় নিভু নিভু একটি মোমবাতি। পশ্চিম দিকে মুখ করে আসনে বসে আছেন ‘পরি’। শূন্যে হাত বাড়ালেই পরির হাতের মুঠোয় চলে আসছে কমলা, আপেল, চেরি ফল ও একটি কাচের বল। টর্চলাইটের আলো দিয়ে বলের ভেতর রোগীর কথিত শত্রুর ছবি দেখানো হচ্ছে। তাঁর এই কেরামতি দেখে পরিত্রাণের জন্য হুমড়ি খেয়ে পড়েছে লোকজন।নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের দ্বারিখৈল গ্রামের হোসেন আলীর ছেলে গাফফার হোসেন (২২) পরির নাম ভাঙিয়ে মেয়েলি কণ্ঠে কথা বলে চার-পাঁচ বছর ধরে মানুষকে চিকি ৎসার নামে ধোঁকা দিয়ে আসছেন। এলাকায় তিনি পরিচিত ‘গাফফার পরি’ হিসেবে। স্থানীয় লোকজন তাঁর কাছ থেকে চিকি ৎসা নেয় না। তারা তাঁকে ভণ্ড বলেই জানে। কিন্তু প্রতি শনি ও মঙ্গলবার তাঁর বাড়িতে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভিড় লেগে যায়।সম্প্রতি গাফফারের বাড়িতে গিয়ে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভিড় দেখা গেছে। ভেতরে গিয়ে দেখা যায়, একটি ছোট্ট ঘরের ভেতর টিনের বেড়া দেওয়া। ভেতরে তাঁর শোবার জায়গা আর সামনের অংশে আসন। আসনের পাশে একটি জলচৌকির ওপর দুটি কোরআন শরিফ। তাঁকে নিয়ে পত্রিকায় প্রতিবেদন হবে শুনেই গাফফার বললেন, ‘ভাই, কোনো অসুবিধা হবে না তো?’ আশ্বাস দিলে তিনি জানান, কোরআনের আয়াত পাঠ করে তিনি একজন পরিকে তাঁর আসনে হাজির করেন, আর পরি রোগীদের চিকি ৎসা দিয়ে থাকেন। পরি তাঁর কাছে হাজির হওয়ার পর তাঁর আর কোনো জ্ঞান থাকে না।এ প্রতিবেদককে হাতেনাতে প্রমাণ দেওয়ার জন্য তিনি ক্রমিক নম্বরের প্রথমেই নাম লিখে নিলেন। জোহরের নামাজ শেষে বিশেষ পোশাকে আসনে বসে ঘরের দরজা বন্ধ ও বাতি নিভিয়ে দেওয়া হলো। কোনায় একটি মোমবাতির ক্ষীণ আলোয় সবকিছু অস্পষ্ট দেখাচ্ছিল। আসনে বসে কোরআনের আয়াত পাঠ করতে লাগলেন। তাঁর পেছনে বসে আরেকজনও কোরআন শরিফ পাঠ করতে লাগলেন।কিছুক্ষণের মধ্যে হাতের মধ্যে কয়েকটি তসবিহ নিয়ে পেছনে ছুড়ে মারতে লাগলেন। এরপর এমন করে মাথা ঝাঁকাতে লাগলেন যে মাথার পাগড়ি ছিটকে দূরে গিয়ে পড়ল। নাক ডাকার শব্দ হতে লাগল। এবার তিনি মেয়েলি গলায় কথা বলে উঠলেন। তিনি ওপরে হাত তুলে এ প্রতিবেদককে একটি কমলা ও দুটি চেরি ফল দিলেন। প্রতিবেদকের পেটের ব্যথাসহ দু-একটা সাধারণ রোগের কথা বলে একইভাবে একটা ছোট্ট ওষুধের কৌটা দিলেন। এর ভেতর হোমিও ওষুধের ছোট ছোট বড়ি। কাচের বলের ভেতর টর্চ দিয়ে তিনি একটি মেয়ের অস্পষ্ট ছবি দেখিয়ে বললেন, ‘এই মেয়েটি আপনার শত্রু।’অসুখ অনুযায়ী রোগীর কাছ থেকে ফি বাবদ ১২১ টাকা ও ২২১ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া ওষুধের জন্য আলাদা বিল নেওয়া হচ্ছে। তবে এ প্রতিবেদকের কাছ থেকে গাফফার কোনো টাকা নেননি।পাবনা থেকে সাকিনা খাতুন (২৫) তাঁর সাত বছর বয়সের ভাতিজিকে নিয়ে এসেছেন। তার মা পালিয়ে গিয়ে আরেকজনকে বিয়ে করেছেন। তার পর থেকে বাচ্চাটি এমন করে কাঁদছে যেন তার বুক ফেটে যাবে। সাকিনা বলেন, ‘কিছুদিন আগে পরির কাছে দেখায়ে কান্নাটা কিছুটা কমেছিল। আবার বেড়েছে, এ জন্য এনেছি।’রাজশাহীর পুঠিয়ার জিয়াউল ইসলাম সেখানে চিকি ৎসা নিয়েছিলেন। মুঠোফোনে তিনি এ প্রতিবেদককে জানান, তিনি কোনো ফল পাননি। তাঁর টাকাই নষ্ট হয়েছে।স্থানীয় দেওশীন উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুস সালাম জানান, তিনি একদিন একটা সমস্যা নিয়ে গাফফারের কাছে গিয়েছিলেন। কোনো ফল পাননি। তাঁর জানামতে, স্থানীয় কোনো লোক কোনো উপকার পায়নি। এ জন্য স্থানীয় লোকজন তাঁর কাছে যায় না। সবাই দূরের লোক আসে। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ওয়াজেদ আলী খান জানান, তাঁরা ঘটনাটি শুনেছেন। হতদরিদ্র মানুষ সেখানে যায়, এটাই কবিরাজের সুবিধা। কিন্তু কেউ অভিযোগ না করলে তাঁর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে না।