‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালের প্রতিযোগিতা শেষ হলো। ভিন্নধর্মী মজার এ লড়াইয়ে ২৪৭০৪৮ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. নুরুল আলম। পুরস্কার হিসেবে তিনি এক লাখ টাকা জিতে নিয়েছেন। উত্তরার ব্যবসায়ী মো. মাসুদ ২২৬৯৯৯ পয়েন্ট পেয়ে ৫০ হাজার টাকা জিতেছেন। ২০ হাজার টাকা পুরস্কার জিতেছেন মো. আফজাল হোসেন (২২৬৯৬১ পয়েন্ট)। এ ছাড়া ১০ হাজার টাকা করে পুরস্কার বিজয়ী তিনজন হলেন—মো. সাইফুল ইসলাম (২২৫৬২৭), মো. সাইফুল আলম (২২২৭৩৭) ও মো. পারভেজ (২২১৬০৯)। পাঁচ হাজার টাকা করে ২০ জন বিজয়ী হলেন—সানি সালাউদ্দিন (২১৯০৫৮), মুস্তাইন সানি (২১৮১৮৩), মো. সৈকত আলী (২১৭৬৮৩), মো. সাব্বির হোসেন (২১৭০৮৮), মাসুদুর রহমান (২১৫৬৭৪), মো. ইকরাম হোসেন (২১৫০৩৪), মো. শওকত (২১৩৫৭১), মো. মাহবুব রশিদ (২১৩৫১২), সৈয়দা রুখসানা করিম (২১৩১৬৩), কামরুন নাহার (২১২৯৮২), মো. মাসুদ (২১২৭৫১), মো. সাজ্জাদ (২১১৭৬১), এহসান আহমেদ (২১০৯৬৬), শেখ শাহরিয়ার আমিন (২১০৭৪৫), মো. মোজাম্মেল হোসেন (২১০১৬৬), সিপরা বিশ্বাস (২০৯৪১৭), পলাশ বিশ্বাস (২০৮২৫৪), মো. মাহফুজুর রহমান (২০৬৮৯০), মো. নাজমুল হক (২০৬৮৮৮), মো. শাহেদ (২০৬৭০৭)।১৬ এপ্রিল বিকেল চারটায় প্রথম আলোর কারওয়ান বাজার কার্যালয়ে বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করা হবে। ওয়েব পোর্টালটিতে বিজয়ীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরটি সঙ্গে আনতে হবে। প্রয়োজনে যোগাযোগ: ০১৭৫৮৬৩৩১৮৮।