‘পলিথিনকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন পরিহার করার আহ্বান জানিয়ে ‘পলিথিনকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সিলেট নগরের জেলরোড এলাকার ইডেন গার্ডেন কলেজে পরিবেশবাদী সংগঠন ‘বৃক্ষছায়া’-এর উদ্যোগে এ সভা হয়েছে।সংগঠনটির নির্বাহী পরিচালক শহীদ আহমদ খানের সভাপতিত্বে ও ইডেন গার্ডেন কলেজের শিক্ষক মিল্টন রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এম এ মুহিত, প্রভাষক মাহবুব আহমদ, সাইফুল ইসলাম, আবিদা সুলতানা, মুক্তা আক্তার, শারমিন আক্তার প্রমুখ।