'পাঁচ টাকা' সরকারি মুদ্রা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ টাকা মূল্যমানের কাগজে নোট ও ধাতব মুদ্রাকে সরকারি নোট করতে যাচ্ছে সরকার।

আজ সোমবার মন্ত্রিসভায় ‘দি বাংলাদেশ কয়েনেজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৫’ অনুমোদিত হয়। জাতীয় সংসদে এ আইনটি পাস হলে বর্তমানে প্রচলিত এক ও দুই টাকার মুদ্রার সঙ্গে পাঁচ টাকার মুদ্রাও সরকারি নোট হবে।
বর্তমানে পাঁচ টাকা থেকে শুরু করে এর চেয়ে বেশি মূল্যমানের সব নোটই ব্যাংক নোট। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এসব নোট প্রচলন করে।
মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, এখন থেকে সরকার পাঁচ টাকার মুদ্রা প্রচলন করবে। তবে, প্রথমে সরকারি নোটের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা পাঁচ টাকার নোট ও ধাতব মুদ্রাও প্রচলিত থাকবে। তবে, পাঁচ টাকা মূল্যমানের ব্যাংক নোট ধীরে ধীরে তুলে নেওয়া হবে। তিনি বলেন, নতুন সরকারি নোট চালুর ফলে মুদ্রাস্ফীতি ঘটবে না।
তবে, এক ও দুই টাকার নোট তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।