'পাঁচ সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার জিতেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, অতীতের শিক্ষা নিয়ে ১৪ দল তিন সিটি করপোরেশন নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল। জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমরা দিনরাত কঠোর পরিশ্রম করেছি। তাই জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে।
গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে নাসিম এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, তিনি বারবার ভুল করেন।