'পাইলিন' ভারতের দিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘পাইলিন’ নিয়ে শুরুতে দেশে কিছুটা শঙ্কা ছিল। কারণ, গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের দিকে মুখ করেই এগোচ্ছিল। পরে এটির গতিপথ ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলের দিকে পরিবর্তিত হওয়ায় বিকেল নাগাদ ওই শঙ্কা কিছু কেটেছে। তবে ঘূর্ণিঝড় যেকোনো সময় গতিপথ বদলাতে পারে।
ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ শনিবার বিকেল নাগাদ ভারতীয় উপকূলে (অন্ধ্র ও ওডিশা) আঘাত হানতে পারে।
বাংলাদেশের আবহাওয়া বিভাগ চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ আলম বলেন, ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত কোথায় গিয়ে আঘাত হানবে, তা এখনো নিশ্চিত নয়। এ কারণে উপকূলে সতর্কসংকেত দেখানো হচ্ছে।