‘পাওয়ার বাংলাদেশ ২০১২’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১৫ নভেম্বর
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘নবম পাওয়ার বাংলাদেশ ২০১২’। সেমস গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-যুক্তরাষ্ট্র ও সেমস বাংলাদেশ এই প্রদর্শনীর আয়োজন করছে।একই সময় অনুষ্ঠিত হবে রিনিউঅ্যাবল এনার্জি বাংলাদেশ ২০১২, সোলার বাংলাদেশ ২০১২ ও ই-পাওয়ার বাংলাদেশ ২০১২ প্রদর্শনী। এই প্রদর্শনীতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতই শুধু উপকৃত হবে না, বরং দেশের শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রদর্শনীর কো-পার্টনার হিসেবে থাকছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। সেমস গ্লোবাল আয়োজিত ‘পাওয়ার সিরিজ অব এক্সিবিশন’ একমাত্র আন্তর্জাতিক ব্র্যান্ডের ধারাবাহিক প্রদর্শনী, যা বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় বছরে একবার অনুষ্ঠিত হয়ে থাকে।প্রদর্শনীতে সর্বাধুনিক আবিষ্কার ও প্রযুক্তি প্রদর্শিত হবে। দেশীয় উদ্যোক্তাদের কাছে নিত্যনতুন প্রযুক্তি পৌঁছে দিতে এটি বিশেষ অবদান রাখবে। ১৭টির বেশি দেশের প্রতিষ্ঠানের এতে অংশগ্রহণ করার কথা। বিজ্ঞপ্তি।