'পাকিস্তানের কাছে পাওনা এক লাখ কোটি টাকা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের কাছে বাংলাদেশ এক লাখ কোটি টাকা পায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পাকিস্তানের কাছে সেই আমলে (১৯৭১ সালে) প্রায় ৩৬ হাজার কোটি টাকা পাওনা। তা আজকের হিসাবে কমপক্ষে এক লাখ কোটি টাকা।’ এর কারণ দেখিয়ে তিনি বলেন, সে সময় বাংলাদেশের মানুষ পূর্ব পাকিস্তানের ব্যাংকে হিসাব খুলেছিল। সেসব ব্যাংকের পুরো টাকাই পাকিস্তান আত্মসাৎ করে। ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে বাংলাদেশের ১০ লাখ লোক মারা গিয়েছিলেন। সেসব ক্ষতিগ্রস্ত লোকের জন্য বিদেশিরা ২০০ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছিলেন। এর একটি টাকাও দেওয়া হয়নি।