'পাকিস্তানের নাক গলানো ঠিক না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাদের মোল্লা মীরজাফর আছে, ও দুই পক্ষের লোক ছিল। ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিল। দেশ স্বাধীন হওয়ার পর মীরজাফরী করে সে আবার বাংলাদেশের লোক হয়ে রাজনীতি করছে। আমরা ওর পক্ষে নাই। ওর জন্য পাকিস্তানের সংসদে যে নিন্দা প্রস্তাব করা হয়েছে, তা ঠিক হয়নি। বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানের নাক গলানো ঠিক না। এ দেশের সঙ্গে আমরাও নিন্দা জানাই পাকিস্তানের সংসদে কাদের মোল্লাকে নিয়ে বিল পাস হওয়ায়।’
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা নিয়ে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব আনায় পাবনার ঈশ্বরদীর ফতেমোহামঞ্চদপুরে আটকে পড়া পাকিস্তানিরা গতকাল শুক্রবার এভাবেই প্রথম আলোর কাছে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জানা গেছে, শহরের পৌর এলাকার ফতেমোহামঞ্চদপুর (লোকো এলাকা) চারটি এলাকায় ভাগ হয়ে বর্তমানে সেখানে ১৪ হাজার আটকে পড়া পাকিস্তানি ও তাঁদের নতুন প্রজন্ম বসবাস করছে।
ঈশ্বরদীর আটকে পড়া কয়েকজন পাকিস্তানি জানান, তাঁরা জানতেন কাদের মোল্লা একাত্তরে রাজাকার ছিলেন। পাকিস্তান সরকারের হয়ে তিনি অনেক বাঙালিকে খুন ও ধর্ষণ করেছেন। বাঙালি হয়েও তিনি পাকিস্তানির পক্ষে কাজ করেছেন।
অবাঙালিদের সংগঠন এসপিজিআরসির (স্ট্যান্ডার্ড পাকিস্তানি জেনারেল রিপার্টিশন কমিটি) ঈশ্বরদী অঞ্চলের সভাপতি সামুয়া জানান, সাক্ষ্য-প্রমাণে সত্য প্রমাণিত হওয়ায় কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছেন আদালত। সেখানে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব আনা ঠিক হয়নি।