‘পাকিস্তানের নাগরিক হিসেবে আমরা ক্ষমা চাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোজাম্মিল বাট্টি জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ দেশের মা-বোনের ওপর নির্যাতনসহ যা কিছু হয়েছে তার জন্য একজন জীবিত মানুষ হিসেবে আমি লজ্জিত। পাকিস্তানের নাগরিক হিসেবে আমরা ক্ষমা চাচ্ছি। গতকাল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট হুইল (ডিউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মোজাম্মিল বাট্টি বলেন, ‘নারী নির্যাতনের চিত্র এ দেশে ও আমার দেশে প্রায় একই রকম। আমাদের সবার মানসিকতা পরিবর্তনের মাধ্যমেই পারিবারিক নির্যাতন প্রতিরোধ সম্ভব। আর এ জন্যই আমাদের সবাইকে চেঞ্জমেকার হয়ে ‘আমরাই পারি’ ক্যাম্পেইনে যোগ দিতে হবে। বাংলাদেশের চেয়ে অনেক বেশি কঠিন বাস্তবতার মধ্য দিয়ে পাকিস্তানের নারী স্বাধীনতার জন্য আমাদের কাজ করতে হচ্ছে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারতের চেঞ্জমেকার উমা বলাকৃষ্ণ, শিখা বলাকৃষ্ণ, নেপালের ইয়ুব রাজগোয়ালী, জয়ন্তি পোডেট, শ্রীলঙ্কার সিনারাথনজ দর্শনী সিনারাথনেজ ডিউয়ের নির্বাহী পরিচালক শাহ আব্দুস সালাম প্রমুখ।