'পাকিস্তানের ভূতদর্শন' গ্রন্থের প্রকাশনা উৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় গত শুক্রবার সন্ধ্যায় প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পাকিস্তানের
জন্ম-মৃত্যু-দর্শন-এর দ্বিতীয় খণ্ড পাকিস্তানের ভূতদর্শন গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা উৎসব কমিটির
আয়োজনে উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা কার্যালয়ে এ উৎসব হয়।
প্রকাশনা উৎসব কমিটির আহ্বায়ক কবি আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে পাকিস্তানের ভূতদর্শন গ্রন্থের ওপর আলোচনা
করেন লেখক ও প্রাবন্ধিক বিধান মিত্র, কবি সরোজ মোস্তফা, জাতীয় সাহিত্য প্রকাশের প্রকাশক কমল কান্তি দাশ, কবি
স্বপন ধর, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।