'পাতানো' নির্বাচন স্থগিত করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘তামাশা’ বলে মন্তব্য করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। তারা এই ‘একতরফা’ ও ‘পাতানো’ নির্বাচন অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে।
গতকাল শনিবার তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানিয়েছে বাম মোর্চা। একই সঙ্গে সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।