'পাবলিক প্লেসে' বিনা মূল্যে ইন্টারনেট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সহযোগিতায় ঢাকার সব ‘পাবলিক প্লেসে’ ওয়াই-ফাইয়ের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ সোমবার সকালে গুলিস্তানে বিটিসিএল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন সাঈদ খোকন। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বিটিসিএল ও ডিএসসিসি।

সাঈদ খোকন বলেন, অচিরেই নগরবাসীকে ময়লা ফেলার সুবিধার্থে রাস্তার পার্শ্বে প্রতি ১০০ গজের মধ্যে একটি করে ডাস্টবিন স্থাপন করবে ডিএসসিসি। তারপরও ঢাকার প্রতিটি নাগরিককে শহর পরিষ্কারে একজন মেয়রের ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মো. বিলাল, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।