'পাবলিশার্স ই-প্ল্যাটফর্ম' এর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রা শুরু করল দেশের লেখক, প্রকাশক ও সৃজনশীল বইয়ের তথ্যসংবলিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাবলিশার্স ই-প্ল্যাটফর্ম’। তিনটি ওয়েবসাইটের সমন্বয়ে হয়েছে এ প্ল্যাটফর্ম।

সৃজনশীল প্রকাশকদের তথ্য নিয়ে publishers.com.bd, সৃজনশীল লেখকদের জন্য authors.com.bd এবং সৃজনশীল বইয়ের তথ্য নিয়ে ওয়েবসাইট books.com.bd এই তিনটি ওয়েবসাইটে জানা যাবে বাংলাদেশের প্রকাশক-লেখক-বইয়ের তথ্য।

সময় প্রকাশনের তত্ত্বাবধানে ‘পাবলিশার্স ই-প্ল্যাটফর্ম’ পরিচালনা ও ব্যবস্থাপনায় থাকছে ঢাকাভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান সময় নেট এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান আলফা নেট। গত শনিবার পাবলিশার্স ই-প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।